Ajker Patrika

কাফরুলে পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাফরুলে পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত
বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন। তাঁর ডান হাতে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুলের প্রিন্স বাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত হাওয়া বেগম জানান, তিনি মিরপুরের ১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। ওই এলাকাতেই থাকেন তিনি। আজ সকাল ৮টার দিকে তাঁরা কারখানায় কাজে যোগ দিতে যান। তবে কেউ কাজে যোগ না দিয়ে কিছুক্ষণ পর চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নিতে সড়কে বের হতে শুরু করেন।

আহত নারী শ্রমিক আরও জানান, এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শ্রমিকদের মারধর শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা একজোট হয়ে তাঁদের ধাওয়া দেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। একটি গুলি এসে তাঁর ডান হাতে লাগে।

আহত হওয়ার পর সহকর্মীরা তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাওয়া বেগমের হাতে একটি রাবার বুলেট লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তাঁর অবস্থা গুরুতর নয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত