
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেসসচিব-১ (ডিপিএস) আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগের বিষয়ে দুদকের চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ১৮ আগস্ট স্বর্ণ ও মুদ্রা চোরাচালান সিন্ডিকেট পরিচালনা, ম্যাক্স গ্রুপ ও নগদের মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা অর্জন করেছেন।
দুদক সূত্রটি জানায়, সাবেক এই ডিপিএস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে নামে-বেনামে অঢেল সম্পদের মালিকানা অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নিজের এবং পরিবারের নামে মেট্রো-ঘ-১৭-৪১৭৭ (ল্যান্ড ক্রুজার), ঢাকা মেট্রো-ঘ-১৮-২৫৭২ (টয়োটা-রাশ), ঢাকা মেট্রো-ঘ-১১-০০৭৭ (মিতসুবিশি পাজেরো জিপ) ও ঢাকা মেট্রো-গ-৩৫-৭৬২৭ (কার স্যালুন) রয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম খোকন ২০১৩ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব পদে যোগদান করেন। এর আগে তিনি চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০২১ সালে খোকনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে