
অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারজাত করার অপরাধে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাফসান ব্লু–ড্রিংকস নামের একটি ইলেকট্রোলাইট পানীয় বাজারজাত করে আসছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হোসেন তার বিরুদ্ধে আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ‘ব্লু ড্রিংকস’ এর কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ‘ব্লু ড্রিংকস’ ওষুধ নাকি পানীয়। এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
খাদ্য পরিদর্শক কামরুল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।’
জানা গেছে, রাফসানের এই প্রতিষ্ঠানটি কুমিল্লার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি মোড়ক জাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ‘ইলেকট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে কোনো পরিমাপ যন্ত্রও ছিল না। যার ফলে এখানে হাতে করে ড্রিংকসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল। গত ২৪ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল মেসার্স ব্লু-ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করেন। তাঁরা প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করেন।
গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট এই ড্রিংকস বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি। দেশব্যাপী ডিলার নিয়োগ দেওয়া হয়।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় একই কক্ষে নাজমা আক্তার, তাঁর স্বামী আলমগীর হোসেন ও তাঁদের সাত মাসের অনাগত সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নাজমার বোন শাপলা আক্তার বাদী হয়ে শনিবার দিবাগত রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
৭ মিনিট আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।
৩১ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৪ মিনিট আগে