Ajker Patrika

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬
সুমন মুন্সি (৩২), মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), আব্বাস উদ্দিন (৩১), ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)। ছবি: পুলিশ সদর দপ্তর

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের বরাতে পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, আজ কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে অপহৃত ব্যবসায়ীকে বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

আটক অন্য পাঁচজন হলেন— মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), আব্বাস উদ্দিন (৩১), ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)। তাঁদের মধ্যে সাবেক সেনা ও র‍্যাব (এসআরবি) সদস্যও রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এহছানকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন এসআরবির (সাবেক র‍্যাব) পোশাকে ছিলেন। তাঁরা এহছানকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন।

পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোনকল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে এহছানকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় ১৯ অক্টোবর বাঁশখালী থানায় একটি মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে সুমন মুন্সির বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। অন্যদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে একজন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত