
সাভারে এক স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ তাবাচ্ছুম মিশু সাময়িক বহিষ্কার হয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শাখার ভারপ্রাপ্ত যুগ্ম-সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
অভিযুক্ত ওই নেত্রী ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বলেন, ‘আমারা নেত্রীর নির্দেশ, যেকোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি। কোনো নেতা-কর্মীর অপকর্মের দায়ভার সংগঠন কখনোই নেবে না। তাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ নানা বিষয় উল্লেখ করে শনিবার (১৯ আগস্ট) সকালে সাভার মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী এক কিশোরীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল ১০টার দিকে সাভার উপজেলা পরিষদসংলগ্ন গেন্ডা এলাকার নিজ বাসা থেকে মেহনাজ মিশুকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় মেহনাজ মিশুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৪ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৪ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৪ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৪ ঘণ্টা আগে