বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আমরা অন্য সব দেশের চেয়ে ভালো আছি। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় সফল।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ পুলিশ এখন পুরোপুরি সফল। ভয় পাওয়ার কিছুই নেই। আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আমাদের সঙ্গে কাজ করেছে এ দেশের মানুষ। দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। যার কারণে যেকোনো তথ্য সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছি। বাহিনী ও জনগণ এক সঙ্গে কাজ করেছি। ফলে আমরা সারা দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মোকাবিলায় সাফল্য অর্জন করেছি।’
আইজিপি আরও বলেন, ‘আপনাদের উৎসব পালনে আমরা পাশে আছি। কোনো সমস্যা হলে ৯৯৯-এ কল করে জানাতে পারেন। নিরাপত্তাসহ যেকোনো সহায়তায় পুলিশ আপনাদের পাশে থাকবে।’
রোহিঙ্গাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনা ঘটছে। রোহিঙ্গা ও মাদক কারবারি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বারবার ব্যর্থ হওয়ার কারণ জানতে চাইলে আইজিপি বলেন, ‘যখনই যে ঘটনা ঘটছে। প্রতিটি ঘটনায় যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রতিটি ঘটনায় আমাদের সাফল্য রয়েছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক মাসগুলোতে অপরাধ কমে আসছে। এরা একটু বেড়েছিল। আবার নিয়ন্ত্রণে চলে আসবে। আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
বসুন্ধরা আবাসিক এলাকায় আটকে রেখে এক তরুণীকে নির্যাতনের ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার সর্বশেষ তথ্য ও অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘এই ঘটনায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থ লেনদেনের বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়নি। যদি এই ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে যার নাম আসবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
২৭ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
৩০ মিনিট আগে
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে...
১ ঘণ্টা আগে
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...
১ ঘণ্টা আগে