পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক বা ফ্রিজ না করা গেলে, তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।
পরবর্তী সময় আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন ২০১২-এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী সব সম্পত্তি ক্রোক বা ফ্রিজের আদেশ দেওয়া হলো।
সূত্র জানিয়েছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম। আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এ সময় দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘আদেশ পাইনি। তবে আদালতে বেনজীর আহমেদের স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের জন্য আবেদন করা হয়েছে। পরে শুনানি হয়েছে। বাকিটা আমার জানা নেই।’

খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল ওরফে আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারপিট...
১১ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ৮ দফা দাবি এক দফায় রূপ নেবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান না করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাব।’
২২ মিনিট আগে
গণভোটের গণ রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাঠ ও আশপাশের সড়কে টাঙানো হয়েছে ২০০ মাইক।
২৫ মিনিট আগে