Ajker Patrika

ডেসকোর যেসব প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

বাসস, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২১: ২২
ডেসকোর যেসব প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) নির্দিষ্ট কিছু প্রিপেইড মিটারে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে। মিটার ব্যবস্থার আধুনিকায়নের কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরদিন শুক্রবার রাত ১০টা পর্যন্ত এ সমস্যা দেখা দিতে পারে।

আজ বুধবার ডেসকো এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রিপেইড মিটারের নম্বর ‘০৩’ দিয়ে শুরু, সেসব মিটারের রিচার্জ সেবা নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

এই অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গ্রাহকদের আগেই প্রিপেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো।

এ বিষয়ে প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত