
আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ‘চাঁদাবাজি’র ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁকে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মঈন মামলাটির এক নম্বর আসামি।
আজ সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে মঈন ছাড়া গ্রেপ্তার অন্য ছয়জনের নাম-পরিচয় এবং তাঁদের কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে কোনো তথ্য জানায়নি র্যাব।
এর আগে মঈনের আরও চার সহযোগী মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
গত শনিবার ১১ এপ্রিল কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলামের প্রতিষ্ঠিত ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ।
মামলায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। যদিও মামলার পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
২ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৪ ঘণ্টা আগে