ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
নিহত রূপবান বেগম সাভারের আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা জয়নাল সরকারের স্ত্রী। মামলার প্রধান আসামি আলিয়া সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
পুলিশ ও নিহত রূপবানের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী নারীর একটি ছাগল আলিয়া সরকার নামে এক প্রতিবেশীর বাড়ির উঠানে গিয়ে ঘাস খায়। এতে ক্ষুব্ধ হয়ে আলিয়া সরকার ছাগলটিকে কোপ দিলে সেটি মারা যায়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে রূপবান বেগম ও আলিয়া সরকারের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আলিয়া সরকার তাঁর হাতের ধারালো দা দিয়ে রূপবান বেগমের পায়ে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তাঁকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। ভুক্তভোগী নারীর মৃত্যু হওয়ায় এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
২৭ মিনিট আগে