ইউএস-বাংলা ইনস্টিটিউট অব অ্যাভিয়েশন (ইউআইএ), ইউএস-বাংলা এয়ারলাইনসের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং এবং মেইনট্যানেন্স প্রশিক্ষণ কেন্দ্র ২২ সেপ্টেম্বর সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অব বাংলাদেশের (সিএএবি) এএনও (এয়ারওয়ার্দিনেস) পার্ট ১৪৭–এর অনুমোদিত মেইনট্যানেন্স প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের ফলে ইউআইএ, এটিআর ৭২-৬০০ এবং বোয়িং ৭৩৭- ৬০০/৭০০/৮০০/৯০০ উড়োজাহাজের বি১ এবং বি২ টাইপ কোর্সের তত্ত্বীয় এবং ব্যবহারিক প্রশিক্ষণ দিতে পারবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৪ সালে দুটি ড্যাশ ৮ বিমান দিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু করে। ইতিমধ্যে এটিআর ৭২-৬০০, বোয়িং ৭৩৭-৮০০ এবং সর্বশেষ এয়ারবাস ৩৩০-৩০০ সংযোজনের মাধ্যমে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করে বাংলাদেশের জনগণের মনে আস্থা তৈরি করতে পেরেছে।
বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে নতুন এয়ারলাইনস হিসেবে আত্মপ্রকাশ করা এবং পরবর্তী সময়ে ক্রমবর্ধমান ব্যবসায়িক সাফল্যকে ধরে রাখার জন্য সূচনালগ্ন থেকেই কর্মীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
অ্যাভিয়েশন প্রশিক্ষণ এমনিতেই একটি ব্যয়বহুল বিষয়; উপরন্তু টাইপ ট্রেনিং সবচাইতে ব্যয়বহুল, যেখানে প্রচুর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়।
এত দিন দেশের প্রতিভাবান তরুণরা যাঁরা অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে চেয়েছেন, তাঁদের বিদেশে ব্যয়বহুল প্রশিক্ষণের জন্য যেতে হতো। ইউআইএ’র এই অনুমোদন লাভের ফলে ইউএস-বাংলার প্রকৌশল কর্মী বাহিনী দেশে এ প্রশিক্ষণের সুযোগ পাবে।
অন্যদিকে অন্য এয়ারলাইনসের ইচ্ছুক প্রার্থীরাও নামমাত্র ফি পরিশোধ করে বাংলাদেশেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, কোর্সের মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পার্ট ১৪৭–এর বিভিন্ন শর্ত পূরণের লক্ষ্যে, একদল প্রশিক্ষক গত দুই বছর ধরে নিরলস পরিশ্রম করে অবশেষে এ অনুমোদন লাভে সমর্থ হয়েছেন।
টাইপ কোর্সের পাশাপাশি, বর্তমানে পার্ট ১৪৭ বেসিক কোর্স (বি১.১ এবং বি২) অনুমোদনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইউএস-বাংলা এয়ারলাইনস দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইউআইএ জানুয়ারি ২০২৫ থেকে অনুমোদিত বেসিক কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে সক্ষম হবে। অ্যাভিয়েশন জগতের ভবিষ্যৎ জনবলের জন্য এটি হতে যাচ্ছে এক বিশাল সুযোগ, যেখানে তারা দেশে থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৬ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৬ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৬ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৬ ঘণ্টা আগে