
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত নারী সাংবাদিক ‘অভিশ্রুতি শাস্ত্রীর’ পরিচয় জটিলতায় তাঁর মরদেহ ৯ দিন ধরে মর্গে পড়ে আছে। ঠিক কত দিন পর তাঁর লাশ হস্তান্তর করা যাবে, এর সঠিক জবাব দিতে পারছে না সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশের ধারণা মাসখানেক না গেলে এর সুরাহা হওয়ার সম্ভাবনা নেই।
গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যান ওই নারী সাংবাদিক। অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত সাংবাদিক কাজ করতেন ‘দ্যা রিপোর্ট ডট লাইভ’ নামের একটি নিউজ পোর্টালে। সেই সূত্রে ধরে, রমনা কালীমন্দিরের কর্তৃপক্ষের আপত্তির কারণে তাঁর মরদেহ আর হস্তান্তর করা হয়নি। তবে তাঁর পরিবারের দাবি—তাঁর নাম বৃষ্টি খাতুন। শিক্ষা সনদপত্রেও একই নাম রয়েছে।
জানতে চাইলে রমনা থানার ওসি উৎপল দাস বলেন, ওই নারী সাংবাদিকদের পরিচয় নিয়ে নানামুখী বক্তব্য ও কারও কারও আপত্তির কারণেই লাশ হস্তান্তর করা হয়নি। ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরই হস্তান্তর করা হবে মরদেহ। তিনি বলেন, ডিএনএ টেস্টের ফলাফল তৈরি হতে অনেকটা সময় লাগে। এ ক্ষেত্রে কমপক্ষে মাসখানেক সময় লাগতে পারে।
ওই নারী সাংবাদিকের বাবা শাবরুল আলম সবুজ বলেন, ‘আমি ডিএনএ দিয়েছি, সব তথ্য দিয়েছি। এখন অপেক্ষা করছি লাশটার জন্য। তবে কবে দেবে সঠিকভাবে কেউই কিছু জানায়নি।’
গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের নিচতলার চুমুক কফি হাউস থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে—২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট শিশু।
এদিকে আহতদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে একজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ বলেন, আবরার ফারদিন নামের একজন এখনো চিকিৎসাধীন। শ্বাসকষ্টের সমস্যা দূর না হওয়ায় তাঁকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন আলাউদ্দিন আলী বলেন, দুজনেরই মেরুদণ্ডে আঘাত রয়েছে। দুজনই ওপর থেকে পড়ে আহত হয়েছেন। এখন যে অবস্থা তাতে তাঁদের অস্ত্রোপচার লাগতে পারে।
আরও পড়ুন—

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা সদর ও শশীদল ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চাইলেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জি এস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান...
৩৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসা উপজেলা যুবদলের কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় ইব্রাহিম ওরফে কাটাপ্পা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে সোমবার (১৭ আগস্ট) রাতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল আদালত-২-এর বিচারক অপূর্ব বালা...
১ ঘণ্টা আগে