
রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনটিতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিস্ফোরণে তিনতলা ভবনের এক পাশের আংশিক দেয়াল ধসে পড়েছে।
আজ রোববার বেলা ১০টা ৫০ নাগাদ আগুন লাগে। বিস্ফোরণ হয়ে লাগা আগুনে দগ্ধ হয়েছেন পাঁচজন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আহত আটজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
দগ্ধরা হলেন সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)। আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন জাকির হোসেন (৩৫), মেহেদি হাসান (২৫), অজ্ঞাতনামা (৩০), রাবেয়া খাতুন (১৭), কবির হোসেন (৩২), তাজ উদ্দিন (৪৫), নুর নবী (২৪) ও কামাল হোসেন (৪০)।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত আটজনকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাঁদের সবারই মাথায় আঘাত আছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের দিকে যেতে হাতের বাঁ পাশের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের বাঁ পাশের দেয়ালের একাংশ ভেঙে পড়েছে। তবে কীভাবে বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি।

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
৪১ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে বহির্নোঙরে নজরদারি বাড়ানো, অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ নিশ্চিত করা...
১ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
২ ঘণ্টা আগে
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....
২ ঘণ্টা আগে