
ফুটপাতের হকার, দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ড. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাসানী অনুসারী পরিষদে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শুধু যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন চাঁদাবাজি করছে তা নয়, পুলিশও চাঁদাবাজি করছে। আমার কাছে এমনও অভিযোগ আছে, ছোট একটা দোকান থেকে পুলিশ মাস শেষে গিয়ে ২২ হাজার টাকা চাঁদা নেয়। এ রকম হলে এই মানুষগুলো কেমন করে চলবে! বড়লোকদের কাছ থেকে চাঁদাবাজি তো করছেনই। তাই বলে ফুটপাত থেকেও এসব নিম্ন আয়ের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে হবে? এসব বন্ধ করেন।
জাফরুল্লাহ আরও বলেন, ‘দুই বছর ধরে আলেমদের আটকে রেখেছেন। তাদের কী অপরাধ? তাঁরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এটা কোনো অপরাধ হতে পারে? এবার তাদের মুক্তি দিন। অন্যদিকে হেফাজতকে পাশে বসিয়ে চায়ের দাওয়াত দেন। এসব করে আর লাভ হবে না। বলি, এবার ঘুষ দিয়ে রাজনীতি বন্ধ করেন।’
ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা জাফরুল্লাহ বলেন, ‘এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। তবে তার মধ্যে দুটি বড় ব্যর্থতা রয়েছে বলে আমার মনে হয়। একটি হলো স্বাস্থ্য খাত, আরেকটি হলো পররাষ্ট্রনীতি। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাত ধসে পড়েছে। আর পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে এখনো রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি সরকার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অনেকে।

দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক কোয়ার্টার থেকে অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম আচার্যের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়...
২৪ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তামীম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন...
৪৪ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও রাস্তা ভেঙে পড়ছে কৃষিজমিতে। ঝুঁকিতে রয়েছে প্রায় চার কিলোমিটার লোনা পানির বেড়িবাঁধ। স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছে ছয়-সাতটি গ্রাম। অপরিকল্পিত খাল খননের ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের দুর্ভোগ...
১ ঘণ্টা আগে