
বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার জের ধরে এবার স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ওই এলাকার ১২টি রেস্তোরাঁ ও কফিশপ। এসব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে।
রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন সম্প্রতি ১২টি রেস্তোরাঁর তালিকাসহ একটি চিঠি দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এরপরই ডিএসসিসি এসব প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়া ট্রেড লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। রাজউক ও ডিএসসিসি থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে আজ সোমবার ডিএসসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রাজউকের চিঠি পেয়ে আমরা ট্রেড লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছি। এ বিষয়ে দুই সংস্থা মিলে কাজ করবে।’
রাজউক সূত্রে জানা গেছে, অনুমোদিত নকশার বাইরে গিয়ে স্থাপনা ব্যবহার করা হচ্ছে। ট্রেড লাইসেন্স নিয়ে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। তাই বেইলি রোডের স্পাইস অ্যান্ড হার্বস, বুমার্স ক্যাফে, দি ডাইনিং অ্যান্ড লঞ্জ, নবাবী ভোজ, ভূতের আড্ডা রেস্টুরেন্ট, কোকো ক্যাফে, ফখরুদ্দীন বিরিয়ানি, বিএফসি রেস্টুরেন্ট, ম্যাডশেফ, সিচুয়ান, ব্রাঞ্চ এট ও পিটার অ্যান্ড বার্গার নামের ১২টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, ‘আমরা শুধু বেইলি রোডে নয়; যেসব ইমারত অনুমোদিত নকশায় রেস্তোরাঁ করার সুযোগ রাখা হয়নি সেখানে যেন ট্রেড লাইসেন্স ইস্যু না করে, সে জন্য উদ্যোগ নিয়েছি। আর যেগুলো এ বিষয়টি মাথায় না রেখে আগে ইস্যু করা হয়েছে তা বাতিলের জন্য চিঠি দিয়েছি। এটা সিটি করপোরেশনের দুই প্রধান নির্বাহীকেই দেওয়া হয়েছে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে