
রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার ছিনতাইকারী এবং তিনি সহযোগীদের নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে ছিনতাই করে আসছিলেন।
ভাটারা থানার নয়ানগর কোকাকোলা এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে মো. হেলাল মিয়া (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছেন, তিনি পলাতক সহযোগীদের নিয়ে ভাটারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে ছিনতাই, ডাকাতি ও মাদক মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও মাদক জব্দ করা হয়।
৫ মিনিট আগে
নেত্রকোনা শহরের শান্তিনগর এলাকা থেকে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. আশরাফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শনিবার দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
বরগুনার বামনা উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে এক যুবককে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন...
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ডাম্পিং সংলগ্নের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে