ঢাকা: সম্প্রতি ভারত থেকে আসা দুইজন কোভিড আক্রান্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টের শিকার কি–না তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকেই আলাদা রাখা হয়েছে।
রোববার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। ভ্যারিয়েন্ট শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
এর আগে ঈদের দিন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালটির পরিচালকেরর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ভারতফেরত দুইজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পরদিন পরিচালক সংবাদটি সঠিক নয় বলে জানান।
আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলে স্বাস্থ্য অধিদপ্তর সেটির ব্যাপারে বিস্তারিত জানাবে।
হাসপাতালে বর্তমান ভর্তি রোগীর চিত্র তুলে ধরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতালে এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও ভর্তি রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে ৪০ জন আছেন আইসিইউতে। অসচেতনভাবে ঈদ যাত্রার পরে রোগীবাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

দিনাজপুরের ফুলবাড়ীতে বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরের এ ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। অভিযুক্ত শরিফুল ইসলাম আকাশ উপজেলা
১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
২৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের চিকিৎসা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
২৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের হিসাবরক্ষক অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, পূজার চাঁদার টাকা, নগদ টাকা ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
৩১ মিনিট আগে