
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুরচরে যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে উজির মণ্ডলসহ চারজন চাষাবাদের কাজে একটি ইঞ্জিনচালিত নৌকায় দাদাপুরচরের উদ্দেশে রওনা হন। নৌকাটি পদ্মার মাঝামাঝি গেলে হঠাৎ একটি বড় ঢেউ এসে আঘাত হানে। এতে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যায় এবং এতে উজির মণ্ডল ছিটকে নদীতে পড়ে যান। নৌকায় থাকা অন্য যাত্রীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তীব্র স্রোতের কারণে তাঁর কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী হযরতুল্লাহ জানান, নৌকাটি ঢেউয়ের ধাক্কায় উত্তর দিকে ঘুরে যায়। কিছু দূর থেকে উজির হাত উঁচিয়ে বাঁচার আকুতি জানালেও প্রবল স্রোতে নৌকাটি তাঁর কাছে নেওয়া সম্ভব হয়নি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উদ্ধার কার্যক্রম চলছে। খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যায় পৌঁছেছে।
পাবনার লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে।

চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে....
১২ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৭ মিনিট আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের....
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন।
৩৩ মিনিট আগে