
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ চলছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষের শুরু হয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান।
শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে জানতে চাইলে এসি শরীফ বলেন, ‘সংঘর্ষের কারণ এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয় কথা বলে পরে জানাতে পারব।’
তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে নিউমার্কেটে যান। কাপড় কেনা নিয়ে দোকানির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। দোকানে থাকা ছুরি দিয়ে এক ছাত্রকে আহত করা হয়। আহত শিক্ষার্থীকে ঢামেকে নেওয়া হয়েছে।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো সংঘর্ষ চলছে।

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
৩৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
১ ঘণ্টা আগে