
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা ও ব্যবস্থা নেওয়া হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ছয়টি বাস, আটটি কাভার্ড ভ্যান, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৫টি মোটরসাইকেলসহ ১৩৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১২টি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ১১০টি মোটরসাইকেলসহ ১৮০টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান ও ২৪টি সিএনজিচালিত অটোরিকশাসহ ৩৪২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৬টি ট্রাক, ২৭টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজিচালিত অটোরিকশা, ১২৭টি মোটরসাইকেলসহ ৩৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০টি ট্রাক, ৯৩টি মোটরসাইকেলসহ ১৯০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৫টি বাস, ২২টি ট্রাক, ৩৭টি কাভার্ড ভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা, ১৬৫টি মোটরসাইকেলসহ ৪০৩টি মামলা হয়েছে।
অন্য দিকে, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, নয়টি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৪২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৮৫টি মোটরসাইকেলসহ ৪৩২টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, তিনটি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজিচালিত অটোরিকশা, ৭৯টি মোটরসাইকেলসহ ২৪৭টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা ও তার বন্ধু সাদ্দামকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
১০ মিনিট আগে
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।
১২ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরান নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুটি চাপাতি, দুটি সুইচ গিয়ার চাকু, এক
২৫ মিনিট আগে