রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা তিনি স্বীকার করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া এক ব্যক্তিকে একটি শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন। এ সময় শিশুটি কাঁদছিল। পরে শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি স্টেশন থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহিন মিয়া তাকে আটক করেন। পরে স্টেশনে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর আটক ব্যক্তি ও শিশুটিকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের জিজ্ঞাসাবাদে রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন। শিশুটির অভিভাবককে খুঁজে বের করে তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গাইবান্ধার সাঘাটায় বিয়ের মাত্র দুই দিন পর ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বোনারপাড়া কলেজ মোড় এলাকায় তাঁরা একসঙ্গে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তানিশার মৃত্যু হয়।
৪ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের একটি বিল থেকে কম্বলে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
১৩ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। অন্যদিকে, একই দিনে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে...
১৪ মিনিট আগে
রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে বিকেল বেলা ৩টা পর্যন্ত গোডাউনের ভেতর থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যবসায়ীদের শঙ্কা গোডাউনের আগুন এখনো পুরোপুরি নেভেনি।
২৮ মিনিট আগে