Ajker Patrika

গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর করে মালামালে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৭: ০০
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর করে মালামালে আগুন
গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের মালামাল বের করে আগুন দেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর করে ভেতর থেকে মালামাল বের করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের মালামাল বের করে আগুন দেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের মালামাল বের করে আগুন দেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত ব্যক্তি যুক্ত হন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। পরে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা চেয়ার-টেবিল বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত