
রাজধানীতে কাছাকাছি এলাকায় বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে মোবাইলে ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। কোথাও ধীরগতি করা হয়েছে, কোথাও একেবারেই পাওয়া যাচ্ছে না; আবার কোথাও স্বাভাবিক নিয়মেই চলছে ইন্টারনেট ও মোবাইল ফোনের নেটওয়ার্ক।
এক কিলোমিটার এলাকার মধ্যে আজ আওয়ামী লীগ ও বিএনপির দুটি সমাবেশ হচ্ছে। নয়াপল্টনে হচ্ছে বিএনপির সমাবেশ। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় হচ্ছে আওয়ামী লীগের সমাবেশ। এ ছাড়া আরামবাগে জামায়াতে ইসলামীরও সমাবেশ রয়েছে।
আওয়ামী লীগের সমাবেশস্থলে মোবাইল ফোনে নেটওয়ার্ক ও ইন্টারনেট পাওয়া গেলেও বিএনপির সমাবেশস্থল নয়াপল্টন থেকে মোবাইল ফোনে কল করা ও কথা বলা সম্ভব হচ্ছে না। তবে নয়াপল্টনের আশপাশের এলাকায় সংযোগ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে এখন পর্যন্ত কিছু শুনিনি। আমার জানা নেই।’
বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নেটওয়ার্ক জ্যামার বসিয়ে নয়াপল্টনসহ কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব জ্যামার বসিয়েছে বলেও জানান তিনি।

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইম আহম্মেদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। সাইম আহম্মেদ উপজেলার কুশমাইল গ্রামের শাকিব হোসেনের ছেলে।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
১৯ মিনিট আগে
দেশবরেণ্য শিক্ষক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।
২২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রদল কর্মীর প্রেমিকাকে এক শিক্ষার্থীর প্রেমের প্রস্তাবের অভিযোগের মীমাংসায় গিয়ে শাখা ছাত্রদলের দুই নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
৩৭ মিনিট আগে