
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাবি প্যারিস রোডে শাখা শিবির আয়োজিত মানববন্ধন থেকে তারা এই দাবি জানায়।
মানববন্ধনে শিবিরের নেতা-কর্মীরা ‘হারার ভয়ে খেলে না, এ কথা ত বলে না’, ‘শাকসু বানচালের অপচেষ্টা, মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধনে শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘জুলাই আন্দোলনের সময় হাসিনাকে দেওয়া ৯ দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু। হাসিনা পালিয়েছে, তবে ছাত্রদল ও বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাকসুর সময়ও তারা একের পর এক চারবার নির্বাচন স্থগিত করেছিল।’
মুজাহিদ বলেন, ‘আজ শাকসু নির্বাচনের কথা ছিল, তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মী টোকাই বাহিনী ও সন্ত্রাসীদের সাহায্যে নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করে দিয়েছে। তারেক রহমান কোর্টকে হাসিনার ন্যায় ব্যবহার করে শাকসু নির্বাচন বন্ধ করেছেন। দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ যে ভোটাধিকার পেয়েছে তার বিরুদ্ধে কেউ অবস্থান করলে বাংলার মানুষ ও ছাত্রসমাজ আবার জেগে উঠবে।’
শিবির সভাপতি বলেন, ‘অনতি অবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করতে হবে এবং সেটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে, যদি আবারও তারেক রহমানের ইন্টারফেয়ারের (হস্তক্ষেপ) মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তাহলে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াবে।’

রাকসুর ভিপি ও সাবেক শিবির শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ফ্যাসিস্ট আচরণকারী একটা গোষ্ঠী, তারা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তারা বারবার নির্বাচনের পরেও হেরে যায়। তারা ইতিমধ্যে অনেক ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের চাওয়ার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটা শিক্ষার্থীরা গ্রহণ করবে না। এটা ছাত্র সংসদ নির্বাচনই বলে দেয়।’
ভিপি জাহিদ বলেন, ‘যারা শিক্ষার্থীবান্ধব কাজ করতে চায় এবং শাকসু যারা চেয়েছিল এর জন্য একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে যারা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চায়, তাদের বহিষ্কার করে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে ছাত্রদল, শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার জন্য না।’
শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, ‘ছাত্রদল কয়েক দিন ধরে শাকসু নির্বাচন বানচালের জন্য আন্দোলন করছে। আবার হাইকোর্টের আইনজীবীরাও রিটকারীর পক্ষে কাজ করে শাকসু স্থগিত করেছে। সর্বোপরি বলতে পারি, একটা কমপ্লিট প্যাকেজ মিলিতভাবে কাজ করেছে শাকসু নির্বাচন বানচালের জন্য।’
মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বিভিন্ন হল সংসদের ভিপি ও হল শাখা শিবিরের সভাপতিরা বক্তব্য দেন। এ সময় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
৩ ঘণ্টা আগে