
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩০০ ফুট সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে দুমড়ে-মুচড়ে গেছে। এতে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, ছেলে তাওয়াব বিল্লাহসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৪টার দিকে সড়কের সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার কুণ্ডু জানান, আজ বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন নিজ বাড়ি থেকে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, তাঁর ছেলে তাওয়াব বিল্লাহ, কর্মকর্তা রুম্মান ও রুমানকে নিয়ে রোলস রয়েস ব্র্যান্ডের বিলাসবহুল একটি প্রাইভেট কার ঢাকা যাচ্ছিল।

পথে পূর্বাচল ৩০০ ফিট সড়কের সুলফিনা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার টপকে বিপরীতমুখী সড়কে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।
এ সময় সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি উদ্ধার করেছে।
আরও খবর পড়ুন:

রাজধানীর শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকার পৃথক জায়গা থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাঁদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁরা সবাই ভবঘুরে প্রকৃতির।
৪ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় আবার ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল এবং এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১০ মিনিট আগে
‘মোজো’ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি যে কোনো সংকট ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকাই মোজো-এর অন্যতম অঙ্গীকার। মানবিক কাজে পাশে থাকার এই দায়বদ্ধতার ধারাবাহিকতায় এবার প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড ‘মোজো’।
১২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে