
নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় আবার ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল ও এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজ সোমবার দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ঝাঁজালো গন্ধে ২৭ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। এক সপ্তাহের ব্যবধানে আবার শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল ১০টার দিকে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর অন্যান্য শ্রেণিকক্ষেও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় কয়েকজন অচেতন হয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেলা ২টা পর্যন্ত সেখানে ২১ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সুমাইয়া (১৪), রিহান (১২), সাকিব (১২), ছায়েম (১৩), আরক দেবী (১৪), আরাফাত হোসেন (১৪), লাইজু (১৩), ঐশী (১৩), ফরিদা আক্তারসহ (১৩) আরও অনেকে রয়েছে। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী মেডিকেল কর্মকর্তা বিমান চন্দ্র আশ্চার্য বলেন, বেলা ২টা পর্যন্ত হাসপাতালে ২১ জন শিক্ষার্থীকে আনা হয়েছে। তাদের সঙ্গে আসা একজন অভিভাবক ও হাসপাতালের একজন স্টাফও অসুস্থ হয়ে পড়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, প্রথমে কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ বা অচেতন হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রবিউল ইসলাম নিলয় বলেন, অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন কি না, তা ১২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে। অনেকের এখনো পুরোপুরি চেতন ফেরেনি। তাদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রোগীর অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ থাকার বিষয়টি জানা গেছে। তবে এর সঙ্গে পরিবেশগত বা মানসিক কোনো বিষয় থাকতে পারে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর বিদ্যালয় এলাকায় বহিরাগতদের আনাগোনা ও আড্ডা বেড়ে যায়। এ সময় বিদ্যালয়ের আশপাশে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।
খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। এ সময় হাসপাতালে স্বজন ও সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
ওসি কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসেছি। একই ঘটনা বারবার কেন ঘটছে, তা চিকিৎসাবিষয়ক তদন্তের পাশাপাশি এখানে ফৌজদারি কোনো অপরাধ আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।’

মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
৫ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নে সোমবার পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে একই পুকুরে ডুবে মারা যায় এজাহার ও উম্মে মানহা। এর আগে দুপুরে অন্য একটি পুকুর থেকে উদ্ধার করা হয় আলিফা আক্তারের মরদেহ।
৫ মিনিট আগে
কোলাহল, দুরন্তপনা ও স্কুল যাওয়ার বয়সে তানিয়া কাতরাচ্ছে হাসপাতালে মেঝেতে। অভাবের তাড়নায় দু’মুঠো ভাতের জন্য বাসা বাড়িতে কাজ করতে গিয়ে মানুষের চরম নিষ্ঠুরতার সাক্ষী হয়ে আছে তার ১১ বছরের ছোট্ট শরীরটি। পুরো শরীরজুড়ে ক্ষত চিহ্ন, ফাটা মাথায় একাধিক সেলাই, পিঠের গভীর ক্ষততে ধরেছে পচন। পচন ধরেছে দুই পায়েও।
৮ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা তাঁর মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে