
চাঁদপুরের কচুয়ায় একটি মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. নুরুল আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আজ সোমবার দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নুরুল আলম কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।
মামলার অভিযোগের বিবরণে বলা হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার সুবাদে নুরুল আলম দীর্ঘদিন ধরে আবাসিক ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রীটি পড়ালেখা করছিল। এ সময় নুরুল আলম কৌশলে তাকে পড়ার কক্ষ থেকে শোয়ার কক্ষে নিয়ে যান। সেখানে তাকে শ্লীলতাহানি করেন। পরে সে বিষয়টি তার মাকে জানায়। খবর পেয়ে ছাত্রীর মা মাদ্রাসায় গিয়ে মেয়ে ও তার সহপাঠীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন।
স্থানীয়দের ভাষ্য, নুরুল আলম এর আগেও মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে এ ধরনের অশোভন আচরণ করেছেন।
ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নুরুল আলমকে একমাত্র আসামি করে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।
৫ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নে সোমবার পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে একই পুকুরে ডুবে মারা যায় এজাহার ও উম্মে মানহা। এর আগে দুপুরে অন্য একটি পুকুর থেকে উদ্ধার করা হয় আলিফা আক্তারের মরদেহ।
৫ মিনিট আগে
কোলাহল, দুরন্তপনা ও স্কুল যাওয়ার বয়সে তানিয়া কাতরাচ্ছে হাসপাতালে মেঝেতে। অভাবের তাড়নায় দু’মুঠো ভাতের জন্য বাসা বাড়িতে কাজ করতে গিয়ে মানুষের চরম নিষ্ঠুরতার সাক্ষী হয়ে আছে তার ১১ বছরের ছোট্ট শরীরটি। পুরো শরীরজুড়ে ক্ষত চিহ্ন, ফাটা মাথায় একাধিক সেলাই, পিঠের গভীর ক্ষততে ধরেছে পচন। পচন ধরেছে দুই পায়েও।
৮ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা তাঁর মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে