Ajker Patrika

রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০০: ৫০
রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১
মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মিরপুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের ১২ নম্বর এলাকায় ও মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুরের বাসটির আগুন পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মহাখালীর বাসটির আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিকেল থেকেই ঘটনাস্থলে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

অন্যদিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রগতি সরণির লিংক রোডের মাথায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

রামপুরা ব্রিজ এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা
রামপুরা ব্রিজ এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টা ১৫ মিনিটের দিকে ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, আগুন দেওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০০। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে ওই এলাকায় যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত