মাদারীপুর সদর উপজেলায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ শনাক্ত হননি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. নুরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর হাসপাতালে সাতজনের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। তবে তাঁদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন।
এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে পরীক্ষা করতে এলে সদর উপজেলার চরমুগরিয়া এলাকার এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তবে তিনি সুস্থ আছেন এবং বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন।
নুরুল ইসলাম বলেন, চলতি বছর মাদারীপুরে করোনা শনাক্ত এই রোগীই প্রথম। তবে এরপর শুক্র, শনি, রবি ও সোমবার বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হননি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৪২ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
১ ঘণ্টা আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে