
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক মো. সাইদুল ইসলাম ও তাঁর স্ত্রী মিসেস শায়লা আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সাইদুল ইসলাম বর্তমানে বিভাগীয় পাসপোর্ট অফিস চট্টগ্রামে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সাবেক পরিচালক মো. সাইদুল ইসলাম নিজ নামে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা অর্জন করেন। একইভাবে সাইদুলের অবৈধ আয়ে তাঁর স্ত্রী শায়লা আক্তার ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের অনুসন্ধানে এই দম্পতির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সর্বমোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করা ও তা ভোগদখলে রাখার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও উক্ত টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে এজাহারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বরে কল করা হলে তাঁর ফোনটি রিসিভ করেন অন্য একজন। জানালেন তাঁর নাম মাহমুদ, তিনি পরিচালক সাইদুল ইসলামের পিএ (ব্যক্তিগত সহকারী)।
নিউজের বক্তব্য নেওয়ার বিষয়টি জানালে মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার লাঞ্চে গেছে, স্যার আসলে আমি স্যারকে জানাব।’ এরও ৪৫ মিনিট পর ফোন করা হলে মাহমুদ আবারও জানালেন, তিনি এখনো আসেননি। পরে আরও কয়েকবার চেষ্টা করলেও ফোনটি কেউ আর ধরেননি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১১ জানুয়ারি এক ভারতীয় নাগরিককে ঘুষ নেওয়ার মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের এক ডজনের মতো কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। দুদকের সেই নোটিশে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সাইদুল ইসলামকেও।

নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
২৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু-সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর
২ ঘণ্টা আগে