রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীদের মধ্যে বাধা মারামারি থামাতে গিয়ে মারধরে সাকিব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর মাহাদিনগর ১৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে আনার পর চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনসুর আলী জানান, তারা নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করেন। সকালে তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে মারামারি বাঁধে। তখন সাকিব তাদের মারামারি ছাড়াতে যান। এ সময় তাদের সঙ্গে ধাক্কা লেগে সাকিব ফ্লোরে বালুর মধ্যে পড়ে অচেতন হয়ে যান। দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।
সাকিবকে মারধর করা হয়েছিল কিনা —এমন প্রশ্নের জবাবে মনসুর আলী দাবি করে বলেন, তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। ধাক্কা লেগেই সে পড়ে যায়।
সাকিবের বাড়ি নোয়াখালী জেলায়। মাহাদিনগর এলাকাতেই থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত করছে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ মিশন আচার্যের ছবি ফেসবুকে পোস্ট করে রাশেদ খান লেখেন, ‘আমি একটু আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে এবং সে শিগগিরই নিয়োগ পাবে। চাকরিপ্রত্যাশী ছোট ভাইটি আমার এলাকার হওয়ায় ঝিনাইদহ থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছিল...
৩ মিনিট আগে
ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। তিনি নলেয়া গ্রামের নেংলার দোকানসংলগ্ন ব্রিজের নিকট পৌঁছালে চারজন ব্যক্তি তাঁর পথরোধ করে মারধর শুরু করেন।
১০ মিনিট আগে
তাঁদের কেউ সবজি বিক্রি করেন, কেউ দিনমজুর, কেউ আবার ছোটখাটো ব্যবসা করেন। সবার বয়স পঞ্চাশোর্ধ্ব। জীবনের নানা ব্যস্ততা, অভাব আর পারিবারিক সমস্যার কারণে ছোটবেলায় কোরআন শেখার সুযোগ হয়নি। সেই অপূর্ণতা পূরণ করতেই গত কয়েক মাস ধরে নিয়ম করে তাঁরা মসজিদে বসে কোরআন পড়া শেখেন।
২০ মিনিট আগে
অভিযোগকারীর দাবি, অস্ত্রোপচারের স্থান যথাযথভাবে পরিষ্কার না করেই সেলাই করায় কয়েক দিন পর তাঁর স্ত্রীর পেটে তীব্র ব্যথা ও সংক্রমণ দেখা দেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ সেপ্টেম্বর তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ সেপ্টেম্বর তাঁর পেটে পুনরায় অস্ত্রোপচার করা হয়।
৩৪ মিনিট আগে