
পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও ইলিয়াস হোসেনসহ চারজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই তারিখ ধার্য করেন। আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
মামলার অন্য দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।
এর আগে গত বছর ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।
বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, তাঁর নেতৃত্বাধীন তদন্ত সংস্থা পিবিআই দেশের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা তদন্তাধীন থাকাকালে প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের নাম বেরিয়ে এলে তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু মিতু হত্যার মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে ও পুলিশ-পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কারাগারে থাকা বাবুল আকতার এবং অপর আসামিরা দেশ-বিদেশে অবস্থান করে অপরাধমূলক বিভিন্ন অপকৌশল এবং ষড়যন্ত্রের আশ্রয় নেন। এরই ধারাবাহিকতায় গত বছর ৩ সেপ্টেম্বর বাবুল আকতার ও অন্যান্য আসামিদের প্রত্যক্ষ-পরোক্ষ প্ররোচনায় সাংবাদিক ইলিয়াস হোসাইন তাঁর ইউটিউবে ‘স্ত্রী খুন স্বামী জেলে খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন।
এজাহারে আরও বলা হয়, বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে ইলিয়াস হোসাইন ভিডিওতে প্রচারিত বক্তব্যে দেশের ভাবমূর্তি এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উসকানি, বাংলাদেশ পুলিশ এবং পিবিআই ও বিশেষ করে বাদীর (বনজ কুমার মজুমদার) মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। যা দেশের সাধারণ মানুষের মাঝে নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।
এজাহারে ওই ভিডিওর বিভিন্ন অভিযোগ খণ্ডন করে বলা হয়, ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস করেছেন।
এজাহারে আরও বলা হয়, শুধু মিতু হত্যা মামলার তদন্ত ও বিচারকাজকে প্রশ্নবিদ্ধ করতে বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবু, তাঁর বাবা আসামি আব্দুল ওয়াদুদ মিয়া ও আসামি বাবুল আকতারের প্রত্যক্ষ-পরোক্ষ প্ররোচনায় সাংবাদিক ইলিয়াস মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের ভিডিও ফেসবুক-ইউটিউবে দেন।

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না।
৩৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (রংপুর-৬) নুরুল আমীনের বিরুদ্ধে প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। এর পরপরই গ্রামবাসীর ব্যানারে এমপির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন এক সাবেক ছাত্রশিবির নেতা...
৩৫ মিনিট আগে
নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার স্বাধীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরে ফুটবল ম্যাচ জিতে উল্লাসের সময় গোলপোস্ট খুলে পড়ে এর চাপায় মাহিদুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে নগরের হালিশহর থানাধীন বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদুল পটুয়াখালী জেলার বাউফল থানার কোনোপদিয়া গ্রামের রাসেল গাজীর ছেলে।
১ ঘণ্টা আগে