শাকসবজি, মাছ–মাংসের পর এবার কি ফুল নিয়ে মেট্রো রেলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ? মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা এমন একটি বার্তাই ঝুলতে দেখা গেছে।
স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’। ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়ে অবশ্য মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত বছর ১৩ ডিসেম্বর মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়।
ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে রাইয়ান আহমেদ রাজু নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় স্টেশনে যাওয়ার সময় ছবিটি নিছক মজা করে তুলি। পরে সেটি ফেসবুকে পোস্ট করি। কিন্তু এত হাইপ হবে সেটা ভাবিনি।’
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে: পয়লা ফাল্গুন, হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অন্যতম। এ ছাড়া ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ফুলের বাজার রমরমা।
এর আগে কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ার পর শাক–সবজি ও মাছ–মাংস নিয়ে মেট্রো ট্রেনে ভ্রমণ করা যাবে না বার্তা সংবলিত লেখা স্টেশনে ঝুলিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছর ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। উদ্বোধনের পরই মেট্রো রেলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জন্য অনেকগুলো বিধিনিষেধ মেনে চলাচল করছেন যাত্রীরা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে