মনিপুরি, ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য এবং বুড্ডিস্ট আধ্যাত্মিক সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট-২০২৩। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুল রাজাক গুরনাহ, ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুল রাজাক গুরনাহ বলেন, ‘এই আয়োজনের শুরুটা বেশ চমৎকার। আশা করছি এখানে এমন কিছু দেখব, যা আমি আগে কখনো দেখিনি।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘মহামারির কারণে এবার সম্পৃক্ততা আগের চেয়ে কিছুটা কমেছে। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি।’
ঢাকা লিট ফেস্টের পরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘এখানে অনেক আলোচনা, বিতর্ক ও সৃজনশীলতার স্ফুলিঙ্গ দেখা যাবে। কী হবে, কী ঘটবে আগে থেকে ধারণা করা খুব কঠিন। আমরা যখন জানি কিছু একটা হবে, তখন আলোচনা সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়ায়। আমরা আশা করি এই নবস্ফুলিঙ্গ এখানে জেগে উঠবে।’
ঢাকা লিট ফেস্টের প্রযোজক ও পরিচালক সাদাফ সায বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে এই আয়োজন হয়ে আসছে। আমাদের সঙ্গে বিশ্বের নামকরা লেখকেরা অংশ নেওয়ায় আমরা সম্মানিত বোধ করছি।’
আয়োজকেরা আরও জানান, এবারের আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেস্ট অনুষ্ঠিত হবে।

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা পয়েন্টে কয়েক দিন ধরে প্রকাশ্যে খননযন্ত্র (ড্রেজার) মেশিন বসিয়ে ব্যাপকভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ঈদুল ফিতর সমাগত হলেও উত্তরাঞ্চলের কৃষকদের মনে নেই উৎসবের আনন্দ। আছে শুধু লোকসানের হিসাব আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। মাঠজুড়ে কষ্টে ফলানো আলুর ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎপাদন খরচ যেখানে কেজিতে ১৫-১৬ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ৯-১০ টাকায়; তা-ও মিলছে না ক্রেতা।
৫ ঘণ্টা আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
৭ ঘণ্টা আগে