রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শানেমাজ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি রেস্টুরেন্ট কাজ করতেন।
বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে গুলির এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শানেমাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন নাসরিন আক্তার জানান, তাঁরা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করতেন শানেমাজ। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন হুমায়ুন রোডে জালাল ডেকোরেটরের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাবা মৃত আবু বক্কর সিদ্দিক।
হাসপাতালে আহত ব্যক্তির সঙ্গে আসা শফিক নামে একজন জানান, জেনেভা ক্যাম্পের বাইরে দুইপক্ষের গোলাগুলি চলছিল। এ সময় শানেমাজ সেখান দিয়ে ক্যাম্পে আসার সময় গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর থেকে ওই যুবককে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, জেনেভা ক্যাম্পের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জে গরু গাছের চারা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তোতা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন...
১২ মিনিট আগে
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটির অ্যাডমিনদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো।
২৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। তিনি ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।
১ ঘণ্টা আগে