সুস্বাস্থ্যের জন্য টয়লেট ব্যবস্থাপনায় এক ডলার খরচ করলে, পাঁচ ডলার সেভ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মেয়র এ কথা বলেন। গোলটেবিল আয়োজন করে বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও ভূমিজ।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মানুষ যাতে নিরাপদে স্বাস্থ্য-সম্মত টয়লেট ব্যবহার করতে পারে এর জন্য আমরা কাজ করছি। তবে আরও পাবলিক টয়লেট করা দরকার, জায়গার অভাবে করা সম্ভব হচ্ছে না। আমার কাছে ৩৫টি টয়লেট করার জন্য ফান্ড আছে। এই টয়লেট নির্মাণ করার জন্য জায়গা দরকার।’
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত পাবলিক টয়লেট গুলো যাতে টেকসই হয় এর জন্য বিজনেস মডেল তৈরির বিষয়েও জোর দিন মেয়র। তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে যা যা করা দরকার, আমি সব করব। টয়লেটের সামনে এলইডি লাইট ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে। বিজ্ঞাপনের আয় থেকে টয়লেট ব্যবস্থাপনা করা যাবে।’
গুলশান-বনানী-বারিধারার মতো এলাকায় বাড়ির পয়োবর্জ্য গুলশান বনানী ও হাতিরঝিল লেকে মেশে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘এই অপব্যবস্থাপনা চলতে দেওয়া যাবে না। বাসাবাড়ির পয়োবর্জ্যের ব্যবস্থাপনার দায়িত্ব বাড়ির মালিকদের নিতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছয় মাসের মধ্যে প্রত্যেকটি বাড়িতে সেপটিক ট্যাংকের ব্যবস্থা করতে হবে। না করলে জরিমানা করা হবে।’
অনুষ্ঠানে ভূমিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা রশিদ ঢাকা শহরের টয়লেট ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাবলিক টয়লেটে সুবিধা আরও বেশি মানুষের জন্য সুবিধাজনক পর্যায়ে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। পৃথিবীতে এখনো অনেক মানুষ স্যানিটেশন ব্যবস্থাপনার বাইরে রয়েছে। ঢাকার শহরে প্রতিদিন যে পাঁচ মিলিয়ন মানুষ রাস্তায় বের হয় তাদের জন্য অন্তত ৫০ টির বেশি মানসম্পন্ন টয়লেট রয়েছে। দুই কোটি মানুষের শহরে এটা পর্যাপ্ত না। স্যানিটেশন ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে আমরা ভালো জীবন যাপন করতে পারব। আনন্দদায়ক জীবন যাপন করতে পারব। আমরা চেষ্টা করছি মানুষ যেন স্বাস্থ্য সম্মত নিরাপদ টয়লেট ব্যবহার করতে পারে।’
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পুষ্কর শ্রীবাস্তব, এশীয় উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ঈশিতা আলম অবনী, ইউনিলিভার বাংলাদেশের বিপণন বিভাগের পরিচালক তানজিন ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব টয়লেট দিবস।

পোড়া গোয়ালঘরের সামনে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন দিনমজুর বিবিদাস চন্দ্র রায়। চোখের সামনে পড়ে আছে আগুনে ঝলসে যাওয়া চারটি গরুর নিথর দেহ। এই চারটি গরুই ছিল তাঁর সংসারের সবচেয়ে বড় সম্বল, ভবিষ্যতের সবচেয়ে বড় স্বপ্ন। এক রাতের আগুনে সেই স্বপ্ন এখন ছাই।
৮ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন ও সমাবেশকে সামনে রেখে টানানো একটি ব্যানার গভীর রাতে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৭ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে গেছে। দুর্ঘটনার পর ট্রাকে থাকা সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৯ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে সংঘর্ষের ঘটনার এক দিন পর সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই সঙ্গে তিনি সাঁথিয়া থান
১ ঘণ্টা আগে