Ajker Patrika

কাঁঠালবাগানে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
কাঁঠালবাগানে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ দগ্ধের ঘটনায় সানজিদা ইসলাম (২০) নামে আরও একজন মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মারা যান তিনি। এ নিয়ে ঘটনাটিতে তিনজনের মৃত্যু হলো।

মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি আরও জানান, এর আগে মারা গেছেন দগ্ধ ইফতি সাবা (৩০) ও তার ছেলে আরিস রহমান মাহাদ (১)। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ ও সানজিদার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সী ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান,৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তাঁর স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তাঁরা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখেছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

এ দিকে, কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরাই দগ্ধদের হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত