
রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছে তিন ছিনতাইকারী। পরে ভুক্তভোগীর পিছু নেওয়ার একপর্যায়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন একজন। স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়।
গতকাল রোববার দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর কর্মকর্তারা জানান, ছিনতাইয়ের পর এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর নাম তানভীর আবেদীন (৪১)। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
পরে তানভীর আবেদীনকে সঙ্গে নিয়ে ধানমন্ডি থানা-পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারী চক্রের আরও দুই সদস্য মো. মজবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে (৬০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে ওই ব্যক্তি ধানমন্ডি লেক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী তাঁদের পিছু নিলে একপর্যায়ে মোটরসাইকেল থেকে তানভীর আবেদীন ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলা ও একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে
৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও এক শিক্ষার্থীর সন্ধান মেলেনি। গত ১১ আগস্ট থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ও স্বজনেরা। এতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ওই শিক্ষার্থীর মা।
৭ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কিশোরী গৃহকর্মী মীমের মরদেহ ফেলে রেখে পালানো সেই গৃহকর্তা, তাঁর স্ত্রী ও শ্বশুরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে আসামিপক্ষ ও তাদের আইনজীবীর দাবি, মীম আত্মহত্যা করেছে।
১৬ মিনিট আগে