
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে। আজ সোমবার বিকেলে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেন নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে এক গণধর্ষণের পদযাত্রা করা হোক।’
এ বক্তব্যের মাধ্যমে আলী হোসেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমের উদ্দেশে হুমকি দেন। ফাহমিদা সম্প্রতি ছাত্রশিবির-সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন।
পোস্টটি প্রকাশ্যে আসতেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা। তিনি তাঁর ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘ফাহমিদার রিট করার অধিকার আছে। এজন্য তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার নেই কারও। এমন ভাষা ব্যবহারকারীর বিরুদ্ধে অবশ্যই ডিউ প্রসেসে ব্যবস্থা নিতে হবে।’
অন্যদিকে জিএস প্রার্থী ও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরহাদ বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু কাউকে ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
তবে ফরহাদ দাবি করেন, অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নন এবং এটিকে ঘিরে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একই বক্তব্য দিয়েছেন এজিএস প্রার্থী মহিউদ্দিনও।
ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেন বলেন, ‘নারীর প্রতি এ ধরনের অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কাউকে প্রকাশ্যে হুমকি দেওয়া ন্যক্কারজনক অপরাধ।’ তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় গভীর রাতে চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে...
৮ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...
২১ মিনিট আগে
দ্বিতীয় পর্যায়ে যাচাই করা ১৫ জন উপকারভোগীর মধ্যে ১২ জনের দুটি করে এবং তিনজনের একটি করে ছাগল মারা গেছে বলে তাঁরা জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ১৫ জনের পাওয়া মোট ৩০টি ছাগলের মধ্যে ২৭টিই মারা গেছে।
২৪ মিনিট আগে
খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁদের পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে ডায়রিয়া। পরে অসুস্থ চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে