
নোয়াখালীর কোম্পানীগঞ্জের কলেজছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের একাংশের ডাকে বসুরহাট জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের এই অংশের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ, হাজারীহাট কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ চৌধুরী বাবুল, যুবলীগের সভাপতি লুৎফর রহমান মিন্টু, নাজিম উদ্দীন মিকন চেয়ারম্যান, এ বি এম মহিউদ্দিন সোহাগ চেয়ারম্যান, জসীম উদ্দিন শাহীন চেয়ারম্যান, হামিদ উল্যাহ হামিদ, জাকির হোসেন হৃদয়, মির্জা মাশরুর কাদের তাশিক, শাহাদাত হোসেন সজল, আরমান আল ইসলাম তন্ময় প্রমুখ।
বক্তারা শাহনাজ পারভীন প্রিয়তা হত্যার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামাইর টেকসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে শাহনাজ পারভীন প্রিয়তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রিয়তা সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী এবং মডার্ন হসপিটালে শিক্ষানবিশ নার্স ছিলেন। প্রিয়তা পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বটইয়া ইউনিয়নের ডন্মর ওয়ার্ডের নুর নবীর মেয়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
১৮ মিনিট আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
২৮ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৩৬ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৩৯ মিনিট আগে