
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। শুক্রবার (১২ জুন) সকালে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিম (EESSS)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে।
প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা প্রকল্পগুলো পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
অতিথিরা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনেশ ত্রিবেদী বলেন, একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটা আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি —সবকিছু নিয়ে কাজ করব।
৩৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে ছয় বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দী করে লাশ গুমের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌরসভার সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কথিত যুবদল নেতা এস এম রেজা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে পটিয়া থানায় মামলাটি করেন। মামলায় এস এম রেজা রিপনকে প্রধান আসামি...
১ ঘণ্টা আগে
কল্পনা চাকমার অপহরণ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
২ ঘণ্টা আগে