বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটুসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার শাহবাগ থানা সূত্র ও ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ডা. আরিফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ একটি দলের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য অর্থ দিয়ে আসছিলেন। আজ মঙ্গলবার তিনি বিএমইউতে গেলে চিকিৎসকেরা তাঁকে ঘিরে ধরেন। পরে থানা-পুলিশ খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বিএমইউতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় গাড়ি পোড়ানোর মামলায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিএমপি।
ডিএমপি জানায়, রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতির দায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
১৭ মিনিট আগে
খুলনা নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে নগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
খুলনায় ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার নগরীর জেলা পরিষদের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পাউবো ফসলরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে