
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫৩৪টি যানবাহন ডাম্পিং এবং ২১১টি যানবাহন রেকার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক রমনা বিভাগে ১৫৪টি, লালবাগে ২২০টি, মতিঝিলে ৩১৩টি, ওয়ারীতে ২৯৪টি, তেজগাঁওয়ে ২৮৭টি, মিরপুরে সর্বোচ্চ ৩৫১টি, উত্তরায় ২৭৪টি এবং গুলশান বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পিরোজপুর জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর। তাঁরা রোগীদের চিকিৎসাসেবা, খাবারের মান, পরিচ্ছন্নতা ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
৬ মিনিট আগে
ব্যস্ত সড়কের পাশে কয়েকটি টিনশেড ঘর। অন্ধকার, নোংরা ঘরগুলোর চারপাশে ধুলাবালি ও ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। এটি আসলে একটি কারখানা। এখানেই রুটি, বিস্কুট, পাউরুটি, কেক, টোস্ট ও চানাচুরসহ অন্তত ৩০ ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতার নুন্যতম কোন কিছুই মানা হচ্ছে না এ কারখানায়।
২০ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু পরিবর্তনের অস্ত্রোপচার হয়েছে। আজ সোমবার বিবিজান (৬০) নামের এক বৃদ্ধার পায়ে এই অস্ত্রোপচার করা হয়। সফল এই অস্ত্রোপচার অর্থোপেডিকস সার্জারি বিভাগের জন্য বিশেষ অর্জন বলছেন চিকিৎসকেরা।
৩৪ মিনিট আগে
যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে চড়ে খালার বাড়ি যাওয়ার সময় গাছের কাটা ডাল পড়ে ফাতেমা খাতুন নামের দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে