
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশে কর্মস্থলে যাওয়ার পথে সাথী আক্তার (৩০) নামের এক নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
আজ বুধবার সকালে মোজাহিদ নগর আন্ডারপাস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় তাঁর সিএনজিটি মোজাহিদ নগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন-চারজন ছিনতাইকারী সিএনজিটির গতিরোধ করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেন, কানে থাকা ১২ আনার এক জোড়া কানের দুল, একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। ছিনতাই হওয়া মালপত্রের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা বলে ভুক্তভোগী দাবি করেছেন।
ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে তিনি ডিউটিতে যোগ না দিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারাগার কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি ২৭ জুলাই থেকে শূন্য। ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পার্শ্ববর্তী পীরগঞ্জের ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপজেলার দাপ্তরিক কাজ কোনোমতে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে।
৫ মিনিট আগে
সাতক্ষীরায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতির সময় যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা নাজমুল হোসেন, শাহীনুর ইসলাম, ফজলুল হক এবং যুবলীগ কর্মী ফরহাদ নাঈম।
৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী লেবানন বমকে ছাত্রাবাসে গলা চেপে ধরা, ইট দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহবাসিন্দা হাসানুজ্জামানের বিরুদ্ধে। বুধবার সকালে মেহেরচন্ডীর ‘শুভ ভিলা’ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
৯ মিনিট আগে