
রাজধানীর গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা ঢুকতে বাধা দেওয়ার কারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। এর আগে গুলশান সোসাইটিতে ঢুকতে বাধা দেন সোসাইটির লোকজন।
আজ সোমবার দুপুরের দিকে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এদিকে যাঁরা আন্দোলনের ছবি বা ভিডিও করতে আসেন, বিক্ষোভ থেকে তাঁদের লাঠিপেটা করা হয়। ইতিমধ্যে এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এদিকে রিকশাচালকেরা রাস্তায় নেমে এলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবি, রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চালাতে পারলে তাঁদের গুলশান সোসাইটি এলাকায় কেন ঢুকতে দেওয়া হবে না। তাঁরা তাঁদের ইচ্ছামতো সব সোসাইটিতেই রিকশা চালাতে চান।
এদিকে সোসাইটির লোকজনের দাবি, নির্দিষ্ট পোশাকে সোসাইটির নিবন্ধিত রিকশাচালকেরা সোসাইটিতে রিকশা চালালে সেটা সোসাইটির জন্য নিরাপদ। নিরাপত্তাজনিত কারণে তাঁরা বাইরের রিকশাচালকদের সোসাইটিতে ঢুকতে দিতে চান না।
বনানী থানা–পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গুলশান সোসাইটি ঘোষণা করে, ওই এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। কিন্তু সোসাইটির এ সিদ্ধান্ত মেনে নেননি রিকশাচালকেরা। তাঁরা গুলশানের বিভিন্ন এলাকায় রিকশা চালিয়ে যাচ্ছেন। আজ সোসাইটির লোকজন গুলশানের শেষ মাথায় ও বনানী এলাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটকে দেন। এতে চালকেরা ক্ষুব্ধ হন।
পরে তাঁরা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় যাঁরা আন্দোলনের ছবি ও ভিডিও তুলতে আসেন, তাঁদের লাঠিপেটা করেন তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যান।
এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন বলেন, ‘গুলশান সোসাইটির লোকজন তাদের নিবন্ধিত রিকশা ছাড়া বাইরের রিকশা সোসাইটিতে ঢুকতে দিচ্ছিল না। এরপরে সোসাইটির বাইরের রিকশাচালকেরা বনানী ১১ নম্বর রোডের মাথায় ব্রিজের ওখানে সকাল থেকে অবস্থান করে। এখানে তাদের কিছু লোক অবস্থান করে বিক্ষোভ করছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।’

২০২৬ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে ভর্তি ফি বয়সভেদে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঢাকা বার অ্যাসোসিয়েশন এই ফি সর্বোচ্চ সাড়ে ২৯ হাজার টাকা নির্ধারণ করেছে।
১৮ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
৪৪ মিনিট আগে
রাজধানীর শনির আখড়ায় একটি বাসা থেকে আলো আক্তার (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করত।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মামলার ২ নম্বর আসামি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান আসাদকে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে বলে সূত্রে জানা গেছে। হোসেনাবাদ বাজারের ফিলিপনগর সড়কে একটি কালো মোটরসাইকেলে তাঁর চলাচলের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
২ ঘণ্টা আগে