নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে কিরণ মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের খানাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কিরণ মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর কান্দাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। গতকাল সোমবার বিকেলে অটোরিকশা ছাড়াই বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পায়নি। আজ মঙ্গলবার সকালে উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের অদূরে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজনেরা খবর পেয়ে লাশ শনাক্ত করে পুলিশকে জানায়।
কিরণের মা নিলুফা বেগম বলেন, ‘১৫ দিন আগে পাশের শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে দুর্বৃত্তরা মারধর করে কিরণের অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে একটি রিকশা ভাড়া নিয়ে চালাত সে। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে রেললাইন থেকে ছেলের লাশ পাই।’
নিলুফা বেগম বলেন, হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত কিরণের মাথা ও অণ্ডকোষে আঘাত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে