সারা দেশের প্রায় দেড় শ রন্ধনশিল্পীর রেসিপি সংবলিত রান্নার বই ‘রসনা শৈলী'র মোড়ক উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার মহাখালী ডিওএইচএসের রাওয়া ক্লাব মিলনায়তনে লবী রহমান'স কুকিং ফাউন্ডেশনের এই বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। বইটি প্রকাশ করেছে মুক্তধারা নিউইয়র্ক-ঢাকা প্রকাশনা সংস্থা।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রন্ধনশৈলী একটি সৃজনশীল শিল্পকর্ম। দেশের রন্ধনশিল্পীরা দেশ-বিদেশের প্রণালি ও পদ্ধতির সংমিশ্রণ করে রন্ধনশিল্পে তাঁদের মেধা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন। রন্ধনশিল্পীরা বাঙালির ঐতিহ্যবাহী রান্নার স্বাদ ও রন্ধন বৈচিত্র্যে নিত্য নতুন উদ্ভাবনার মধ্য দিয়ে একে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের ভোজনরসিকদের কাছেও পৌঁছে দিচ্ছেন।
দেশের প্রখ্যাত রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান রন্ধনশিল্পীদের পাঠানো রেসিপিগুলো সম্পাদন করেছেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহীদুজ্জামান খোকন, শেফ টনি খান ও বিশিষ্ট সংগীত শিল্পী আবিদা সুলতানা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রন্ধনশিল্পীরা।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
২৪ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
৩১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
৪৩ মিনিট আগে