
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার এই সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এ সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাটল বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘সীমিত সামর্থ্য সত্ত্বেও শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তিনটি নন-এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাসের তিনটি রুটে চক্রাকারে চলাচল করবে। রুটগুলো হলো:

১. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্স অ্যানেক্স ভবন-টিএসসি-কলাভবন-মল চত্বর-নীলক্ষেত মোড়।
২. নীলক্ষেত মোড়-মল চত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট-কার্জন হল-কবি সুফিয়া কামাল হল।
৩. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সায়েন্স অ্যানেক্স ভবন-জগন্নাথ হল-এসএম হল-ফুলার রোড-মল চত্বর-নীলক্ষেত মোড়।
আগামী রোববার থেকে পুরোদমে শাটল বাস চলাচল শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
২ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
২ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৩ ঘণ্টা আগে