
ঢাকা জেলার দোহারে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে দণ্ডিত জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও চার মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া ব্যক্তি হলেন ইকবাল শেখ (৪৮)। তিনি ঢাকার দোহার উপজেলার ডাইয়া গজারিয়া গ্রামের নুরুল হকের ছেলে। তবে ইকবাল শেখ পলাতক রয়েছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মেহেদি-আল-শামীম। তিনি জানান, ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছেন—আসামির বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষ্য দিয়ে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন। এ কারণে আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো।
আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, আসামি গ্রেপ্তার হওয়ার পর অথবা দেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ২০১৬ সালের ৫ আগস্ট দুপুরে ভুক্তভোগীর মা রান্না করছিলেন। এ সময় আসামি ইকবাল সুযোগ পেয়ে ঘরে ঢুকে ১৩ বছরের কিশোরীকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন ৬ আগস্ট দোহার থানায় ভুক্তভোগীর মা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে দোহার থানার এসআই মো. আব্দুল গনি ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে মামলার এজাহারকারী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ ছয়জন সাক্ষী মামলায় সাক্ষ্য দিয়েছেন।

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
৬ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে প্রায় ২০০ ফুট উঁচু বাংলালিংক টাওয়ারে উঠে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা টাঙিয়েছেন আল আমিন নামে এক যুবক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ না করতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।
২৩ মিনিট আগে
ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানার ঘটনার পর চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪৪ মিনিট আগে
সোমবার রাত পৌনে ৯টার দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে