
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আজ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জিসানকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাইয়োব উদ্দিন তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চার দিন ধরে জিসান কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনে তাঁকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর জিসান মিয়া প্রধানকে সুস্থ বলে প্রতিবেদন দিয়েছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বিকেলে জিসানকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও পরে ভ্রূণ নষ্ট করার অভিযোগে করা মামলায় গত শুক্রবার রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাঁকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় এবং পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
ঘটনার মধ্যে গত বৃহস্পতিবার (১১ জুন) জিসান নিখোঁজ হয়েছেন মর্মে তাঁর স্বজনেরা দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন থেকে পুলিশ তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে গত শুক্রবার (১২ জুন) রাতের দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, জিসানকে কেউ অপহরণ করেনি; তিনি আত্মগোপনে ছিলেন। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করার দাবি করা হয়েছিল।
জিসান মিয়া প্রধান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর সংগঠনটি তাঁকে বহিষ্কার করে।

নেত্রকোনায় চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা নজরুল ইসলামকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সদর আমলি আদালতে হাজির হলে এই আদেশ দেওয়া হয়। মামলায় অভিযোগ, ব্যবসায়ী মো. রুবেল রানার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
২২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বালিয়াদহ কানাইকুড়ি বিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাবিবুল ইসলাম হাবিব। স্থানীয় ও দূর-দুরান্ত থেকে আসা হাজারো মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন।
৩৮ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহ
১ ঘণ্টা আগে
পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
১ ঘণ্টা আগে